এক ছাতার নিচে বিডা, বেজা ও পিপিপিএ, আসছে ‘ইনভেস্ট বাংলাদেশ’


প্রকাশিত: ০৪:০১ ১৯ জুলাই ২০২৬
দেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন প্রতিষ্ঠান ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের জন্য সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে এই তিন সংস্থাকে একই কাঠামোর আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৫ জুলাই জাতীয় সংসদে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়েছে। সরকারের গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত তারিখ থেকে আইনটি কার্যকর হবে। এরপর নতুন কাঠামোতে ইনভেস্ট বাংলাদেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
নতুন এই সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যক্রম একই প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে।
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান এবং পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের জন্য কার্যকর ‘ওয়ান স্টপ’ সেবা নিশ্চিত করা দীর্ঘদিনের প্রয়োজন ছিল। একটি সমন্বিত বিনিয়োগ সংস্থা দেশের ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক সংস্থা ইউএনসিটিএডিও এ ধরনের একীভূত কাঠামোর সুপারিশ করেছে। ইনভেস্ট বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগ প্রতিযোগিতায় দেশের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকারের ১৮০ দিনের ব্যবসা সহায়ক পরিবেশ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেও এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন কাঠামোর মাধ্যমে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্য রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশের আওতায় বিনিয়োগ সংক্রান্ত অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি সুবিধা, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং অন্যান্য সরকারি সেবা সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
এছাড়া সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং বিনিয়োগ সংক্রান্ত সেবাগুলোকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনাও রয়েছে।
নতুন আইনে শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও মুক্ত বাণিজ্য অঞ্চল ব্যবস্থাপনায় সমন্বিত কাঠামো তৈরির সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি পিপিপি প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও স্পষ্ট করা, ছোট আকারের পিপিপি প্রকল্প সহজে অনুমোদন এবং সরকারি সম্পদের কার্যকর ব্যবহারের বিধান রাখা হয়েছে।
আইনটি কার্যকর হলে বিডা আইন ২০১৬, বেজা আইন ২০১০, পিপিপি আইন ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮ বাতিল হবে। এসব সংস্থার দায়িত্ব ও কার্যক্রম নতুন প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশের অধীনে একীভূত হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অর্থ ও বাণিজ্য
- নাসীরুদ্দীন পাটওয়ারী: ছাত্ররাজনীতি থেকে জুলাই-পরবর্তী নতুন ধারার রাজনীতির মুখ
- মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী কার্যক্রমের অভিযোগ, ২ আসামির স্বীকারোক্তি
- সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায়ও অ্যাকশন দৃশ্যে দীপিকা
- সংস্কার ছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাজ্যের বাজারে জনপ্রিয় হচ্ছে চীনা গাড়ি, পেছনে রয়েছে যে কারণগুলো
- গোল্ডেন বুট এমবাপ্পের, গোল্ডেন বল স্পেনের রদ্রির, সিলভার বল পেলেন মেসি
- ইউক্রেন যুদ্ধে সহযোগিতার জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ পুতিনের
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দিতে এসে আটক ৪, জাল পরীক্ষার্থী দিয়ে ভাইভা দেওয়ার অভিযোগ
- ড. মুহাম্মদ ইউনূস: দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে
- ফেসবুকে সাময়িক বিভ্রাট, লগইন ও ব্যবহারে সমস্যা
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- সৌদিতে শুটিংয়ের সময় ইসলাম গ্রহণ করলেন হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো
- জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আনন্দে জাতীয় ছুটি ঘোষণা
- ধাপে ধাপে হবে স্থানীয় সরকার ভোট, শেষ হতে পারে ২০২৭ সালে
- ১ জুলাই থেকে সারা দেশে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর পেমেন্ট
- হিজাব ছাড়া পারফর্ম করায় ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
- তেল-গ্যাস অনুসন্ধানে মালয়েশিয়ার বিনিয়োগ চায় বাংলাদেশ




