ইউক্রেন যুদ্ধে সহযোগিতার জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ পুতিনের


প্রকাশিত: ১২:২৮ ২০ জুলাই ২০২৬
রোববার (১৯ জুলাই) রাশিয়া সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ক্রেমলিন প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, ইউক্রেনে রাশিয়ার পরিচালিত সামরিক অভিযানে উত্তর কোরিয়ার সমর্থনের বিষয়টি মস্কো গভীরভাবে মূল্যায়ন করে। তিনি উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের অবদান রাশিয়া স্মরণ রাখবে এবং তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ও পারস্পরিক আস্থার বিষয়টিও তুলে ধরেন পুতিন।
এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে সরকারি সফরে মস্কো গেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার দাবি, উত্তর কোরিয়া বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছে। এর মধ্যে কুরস্ক অঞ্চলে সেনা মোতায়েন এবং সামরিক সরঞ্জাম সহায়তার বিষয়টিও আলোচনায় এসেছে।
অন্যদিকে, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়াও রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক সহায়তা, খাদ্য, জ্বালানি এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতা পেয়ে থাকতে পারে।
চলতি বছরের এপ্রিল মাসে রুশ কর্মকর্তাদের পিয়ংইয়ং সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং মস্কোর অবস্থানের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




