৩ বছর আগের নিখোঁজ বিড়াল মিলল দুই হাজার মাইল দূরে!


প্রকাশিত: ০১:৫৬ ৭ সেপ্টেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি বাড়ি থেকে ২০২২ সালের জানুয়ারিতে ‘শোটো’ নামের একটি পোষা বিড়াল হারিয়ে যায়। তিন বছর পর প্রায় ২ হাজার মাইল দূরে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে সম্প্রতি বিড়ালটিকে পাওয়ার পর মালিকের কাছে ফিরিয়ে আনা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইউর্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, দ্য ডাকিন হিউম্যান সোসাইটি নামে একটি সংগঠন শোটোকে উদ্ধার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, সম্প্রতি এক ব্যক্তি ‘পথহারা চর্মসার’ একটি বিড়ালকে খুঁজে পেয়েছেন।
পরে তিনি তাকে পশু নিয়ে কাজ করে এমন স্থানীয় একটি প্রতিষ্ঠানের কাছে নিয়ে যান। সেখানে বিড়ালটির সঙ্গে থাকা মাইক্রোচিপ পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ‘শোটো’ বলে শনাক্ত করা হয়। এরপরই জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে টেক্সাস থেকে পোষা বিড়ালটি হারিয়ে গিয়েছিল।
শোটোর মালিক কারলা বলেন, তার ব্যক্তিগত মুঠোফোনে যখন ম্যাসাচুটেসের কোড নম্বর থেকে ফোন আসে, তখন প্রাথমিকভাবে তিনি কিছুটা সন্দিহান হলেও সেই ফোনকল ধরেন।
যখন তিনি জানলেন, শোটোকে তার বাড়ি থেকে দুই হাজার মাইল দূরে পাওয়া গেছে, তখন তিনি বেশ অবাক হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকিন হিউম্যান সোসাইটির পোস্টে বলা হয়, শোটো কীভাবে টেক্সাস থেকে ম্যাসাচুসেটস এসেছে, সেটা বোঝা যাচ্ছে না। কী জানি, হয়তো একমাত্র সেই-ই বলতে পারে, কীভাবে সে এত পথ পাড়ি দিল। তার এই দীর্ঘপথ পাড়ি দেওয়ার অভিযাত্রা হয়তো সারা জীবন অজানাই থেকে যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




