টরন্টোর বাঙালি কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার রিজুয়ানের ইন্তেকাল


প্রকাশিত: ১১:৫৪ ১৫ সেপ্টেম্বর ২০২৪
কানাডার টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার রিজুয়ান রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডার স্থানীয় সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় টরন্টোর প্রিন্সেস মার্গারেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। ব্যারিস্টার রিজুয়ান রহমান এমপিপি অব অন্টারিও প্রভেনশিয়াল পার্লামেন্ট ফ্রম স্কোরবোরো সাউথওয়েস্ট এবং ডেপুটি লিডার অব অফিসিয়াল অপজিশন অব অন্টারিও ডলি বেগমের স্বামী। মৃত্যুকালে তিনি স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কানাডায় আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার রিজওয়ান মূলধারার রাজনীতিতেও সক্রিয় ছিলেন। কানাডার অন্যতম বড় রাজনৈতিক দল এনডিপির- স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি।
বাংলাদেশি কমিউনিটি এবং নতুন অভিবাসীদের সহায়তায় তার নেতৃত্বে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প চলমান রয়েছে।
কানাডার স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) বাদ জোহর ডেন্টোনিয়া পার্কে রিজুয়ান রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর টরন্টোর মুসলিম সেমেটারি ১৩০৭৬ লেসলি স্ট্রিট রিচমন্ড হিলে তার মরদেহ দাফন করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




