বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর প্রস্তাব মমতার, ভারতের সংসদে বিবৃতির দাবি


প্রকাশিত: ০৩:০৭ ২ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি জাতিসংঘের শান্তিসেনা পাঠানোর জন্য ভারত সরকারের কাছে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
মমতা বলেন, “বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিসেনা পাঠানোর প্রস্তাব দেওয়া হোক। কেন্দ্র এ বিষয়ে জাতিসংঘের সঙ্গে কথা বলুক। সংসদে এ নিয়ে বিবৃতি দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।”
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ‘নির্যাতন’ এবং ‘সন্ন্যাসীদের গ্রেপ্তারের’ প্রতিবাদে পশ্চিমবঙ্গে বিজেপির বিভিন্ন কর্মসূচি চলছে। সীমান্তে অবরোধ কর্মসূচির পাশাপাশি দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভও চলছে।
মমতা অভিযোগ করেন, “বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কেন্দ্র চুপ করে আছে। গত ১০ দিন ধরে আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি। অথচ তাদের দল হুমকি দিচ্ছে।”
মমতা আরও বলেন, বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তা রাজ্য সরকার সহ্য করবে না। একইসঙ্গে তিনি কেন্দ্রকে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ওয়াকফ বিলের আলোচনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর প্রস্তাব কেন্দ্রে পাঠানো হবে। পাশাপাশি কেন্দ্রের নির্দেশ মেনে রাজ্য এ বিষয়ে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




