বিশ্বজুড়ে অ্যামাজন কর্মীরদের ধর্মঘট


প্রকাশিত: ০১:৫৩ ৩ ডিসেম্বর ২০২৪
বিশ্বের বিভিন্ন স্থানে অ্যামাজন কর্মীরা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ্যে ধর্মঘট পালন করছে। তাদের এমন প্রতিবাদ আন্দোলনকে ‘মেক অ্যামাজন পে’ নামে আখ্যায়িত করেছে শ্রমিক অধিকার সংস্থা ইউএনআই গ্লোবাল ইউনিয়ন।
দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মঘটের পাশাপাশি অ্যামাজনের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে ২০টিরও বেশি দেশে। অভিযোগের মধ্যে আছে- শ্রমিক নিপীড়ন, পরিবেশ দূষণ এবং গণতন্ত্রের প্রতি হুমকি। বিক্ষোভকারীরা অ্যামাজনের কাছে বেতন বৃদ্ধি, উন্নত কর্মপরিবেশ এবং ট্রেড ইউনিয়ন গঠনের অনুমতির দাবি জানিয়েছে।
এদিকে, অ্যামাজন এক বিবৃতিতে আন্দোলনকারীদের ‘অপপ্রচারকারী’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা দাবি করেছে, তাদের কর্মপরিবেশ আধুনিক এবং নিরাপদ হতে হবে। কোম্পানি জানিয়েছে, বিশ্বব্যাপী ১.৫ মিলিয়নের বেশি কর্মসংস্থান তৈরি করেছে। তবে রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে গুরুতর গুদাম দুর্ঘটনার ৫০ শতাংশ অ্যামাজনের কর্মক্ষেত্রে ঘটেছে।
২০২০ সালে শুরু হয়েছিল‘মেক অ্যামাজন পে’ আন্দোলন। এটির লক্ষ্য হলো অ্যামাজনকে তার কর্মচারী, পরিবেশ এবং সমাজের প্রতি দায়বদ্ধ করতে বাধ্য করা। ইউএনআই গ্লোবাল ইউনিয়ন এবং প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। ৩০টিরও বেশি ট্রেড ইউনিয়ন, পরিবেশবাদী সংগঠন এবং নাগরিক সমাজের দলগুলো অংশ নিয়েছে এই ধর্মঘটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




