গাজায় সবশেষে যুদ্ধ বিরতি কার্যকর!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৬ ১৯ জানুয়ারী ২০২৫
ফিলিস্তিনের গাজায় অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। রবিবার সকাল সাড়ে ১১টা ১৫ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রাথমিকভাবে, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন এক অজুহাতে এটি বিলম্বিত করেন। হামাস প্রথম দফায় যে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেবে, তাদের তালিকা তেলআবিবকে এখনো দেয়া হয়নি, যার কারণে যুদ্ধবিরতিতে বিলম্ব হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি রবিবার সাংবাদিকদের একটি বিবৃতি দেবেন, যেখানে তিনি যুদ্ধবিরতি বিলম্বের কারণ এবং পরবর্তী পরিস্থিতি জানাবেন। তিনি গণমাধ্যমকে জানান, "আমরা যেকোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছে পৌঁছাবো। আমাদের সঙ্গে থাকুন।"
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে যে রবিবার ৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে, কিন্তু তেলআবিব এখনও তাদের নাম প্রকাশ করার জন্য অপেক্ষা করছে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, বন্দিবিনিময়ের তালিকা কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সরবরাহ করা উচিত ছিল, যা আজ বিকাল ৪টার পরে হওয়া কথা।
এছাড়া, শনিবার রাত পর্যন্ত বন্দিবিনিময়ের স্থানও অস্পষ্ট ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ, মধ্য এবং উত্তর গাজার সীমান্তের কাছে তিনটি পৃথক সম্ভাব্য অবস্থান তৈরি করেছে।
গোটা মধ্যপ্রাচ্যে স্বস্তি ফিরেছে যখন ১৫ মাসের দীর্ঘ যুদ্ধের অবসানে ইসরায়েলের মন্ত্রিসভায় ৮ ঘণ্টার আলোচনা শেষে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি অনুমোদন পেয়েছে। চুক্তি অনুযায়ী, রবিবার সকাল থেকে যুদ্ধবিরতি কার্যকর এবং বিকেল ৪টায় বন্দিবিনিময় শুরু হবে। প্রথম দফায়, হামাস রবিবার বিকেল ৪ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এরপর প্রতি সপ্তাহে তিনজন করে বাকি ৩০ জিম্মি মুক্তি পাবে।
অন্যদিকে, প্রথম দফায় ২৪ দিনের মধ্যে ১৯০৪ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। এর মধ্যে ৭৩৭ জন কয়েদি এবং গণহারে আটক ১১৬৭ জন ফিলিস্তিনি অন্তর্ভুক্ত।
মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেয়া হয় গত বুধবার। তবে, চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। শনিবার, গাজার বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা জানিয়েছে যে, দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় একটি পরিবারে অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




