ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সাথে আলোচনা করবেন এরদোগান!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৬ ২১ জানুয়ারী ২০২৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
তুর্কি নেতা সম্প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান। তিনি বলেন, "ট্রাম্প এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা এটি নিয়ে আলোচনা করবো এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব।"
এরদোগান আরও বলেন, "পুনর্গঠন প্রচেষ্টা শুরুর জন্য সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।"
এছাড়া, গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট বলেন, "চুক্তির সমস্ত ধাপ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা উচিত এবং উপত্যকাটিতে নিরবিচ্ছিন্নভাবে মানবিক সহায়তা পৌঁছে দিতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "তুরস্ক ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যার রাজধানী পূর্ব জেরুজালেম হবে।"
সংবাদ সম্মেলনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেন, "তত্শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) তুরস্কের কাঙ্ক্ষিত পূর্ণ সদস্যপদ বাস্তবায়নের পক্ষে তার দেশ।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




