ঢাকায় আসছেন ইলন মাস্ক!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ১১:৪৫ ৯ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকায় আসছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক! আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে আসতে পারেন টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা। দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মেলনে তার অংশগ্রহণের ব্যাপারে বাংলাদেশ সরকার অত্যন্ত আশাবাদী। ইতিমধ্যেই তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সম্প্রতি ইলন মাস্ক ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছেন। তার কোম্পানির দ্রুত বৃদ্ধি তাকে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে নিয়ে গেছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মেগা ইভেন্টের আয়োজনের দায়িত্বে রয়েছে। সূত্র জানায়, এপ্রিলে ৩ দিনের অনুষ্ঠানসূচি নির্ধারণ করে প্রস্তুতি এগিয়ে চলছে। সম্মেলনে বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে। আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনও অতিথি তালিকায় রয়েছেন।
এ সম্মেলনে বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা নেয়া হতে পারে। ইতিমধ্যেই তার কাছে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে।
এদিকে, ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়ে আন্তর্জাতিক আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণ এবং এআই নীতি নির্ধারণী কমিটিতে শ্রীরাম কৃষ্ণাণের অন্তর্ভুক্তি তার প্রভাবেরই প্রতিফলন।
এছাড়া, বাংলাদেশে অতীতে বেশ কয়েকটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রত্যাশিত ফলাফল আসেনি। তবে, এবারের আয়োজন ৫৩ বছরের ইতিহাসে সেরা হতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




