ইসরায়েলের ওপর ক্ষিপ্ত সৌদি: ট্রাম্প-নেতানিয়াহুর উসকানি ও হামাসের প্রতি সৌদির মনোভাবের পরিবর্তন!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:১৮ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
সম্প্রতি সৌদি আরবের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নেতারা। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে স্থায়ীভাবে বিতাড়িত করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহু এমনকি ফিলিস্তিনিদের সৌদিতে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন। তাদের এই বক্তব্যের পরই সৌদি আরব ক্ষিপ্ত হয়ে উঠেছে।
দেশটির সংবাদমাধ্যমগুলো একযোগে নেতানিয়াহু ও ট্রাম্পের সমালোচনা করছে। সৌদি সরকারের পক্ষ থেকেও কঠোর ভাষায় বিবৃতি দেওয়া হয়েছে। বিশেষ করে, সৌদির অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠেছে, যখন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি তাদের মনোভাবেও পরিবর্তন দেখা যাচ্ছে। সৌদি, যাদের কাছে হামাস শত্রু এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত, তাদের প্রতি সুর কিছুটা নরম করেছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম "দ্য নিউ আরব" এক প্রতিবেদনে জানায়, সৌদি সংবাদমাধ্যম এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যা আগে কখনও দেখা যায়নি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নেতানিয়াহুর প্রস্তাব উগ্রবাদী চিন্তাধারার প্রতিফলন, এবং তারা ফিলিস্তিনিদের অধিকারকে পুরোপুরি অস্বীকার করছে।
আল-ইখবারিয়া টিভির বিশ্লেষকরা বলেন, "ইসরায়েলের সঙ্গে রাষ্ট্র শব্দটি আর যায় না," যদিও কিছু বছর আগেও সৌদি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল। সংবাদমাধ্যমটি নেতানিয়াহুকে 'ইহুদিবাদী' বলে অভিহিত করেছে এবং তার কর্মকাণ্ডকে দখলদারিত্বের প্রকাশ হিসেবে চিহ্নিত করেছে।
অপরদিকে, আল-আরাবিয়া টিভি নেতানিয়াহুর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছে, এবং সম্ভবত মানসিক সমস্যার কারণেই তিনি এমন বিতর্কিত প্রস্তাব দিয়েছেন বলে ধারণা করছে।
এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে, হামাসের প্রতি সৌদির নতুন মনোভাব বেশ আলোড়ন সৃষ্টি করেছে। ইতোমধ্যে সৌদি কিছু সংবাদমাধ্যম হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতি প্রকাশ করেছে, যা আগে তারা কখনো করেনি। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এটি সৌদির জন্য একটি নতুন কূটনৈতিক মোড় হতে পারে, যা ভবিষ্যতে হামাসের সঙ্গে সম্পর্ক তৈরির সম্ভাবনা সৃষ্টি করবে।
এখন সময় দেখার যে, সৌদি আরবের এই অবস্থান কতটুকু প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




