পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহত ১৫, আহত ৪৩


প্রকাশিত: ১২:৫১ ৮ মে ২০২৫
পাকিস্তানের পাল্টা কামান ও ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের সীমান্তবর্তী অভ্যন্তরীণ এলাকায় মৃত্যুর মিছিল দীর্ঘ হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। এছাড়া আরও অন্তত ৪৩ জন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও তাংধর এলাকার বেসামরিক বসতিতে পাকিস্তান প্রবল কামান হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের এই পাল্টা হামলার সূত্রপাত ঘটে ভারতের একটি পূর্ববর্তী অভিযানের পর। মঙ্গলবার দিবাগত রাতে পেহেলগাঁও এলাকায় একটি সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করেছে দেশটির সরকার।
পাকিস্তান সরকারের মুখপাত্র বলেন, “ভারতের আগ্রাসনের জবাবে আত্মরক্ষার অংশ হিসেবেই আমাদের প্রতিরক্ষা বাহিনী সীমিত পাল্টা হামলা চালিয়েছে।” এছাড়া পাকিস্তান দাবি করেছে, ভারতীয় হামলায় অংশ নেওয়া অন্তত পাঁচটি যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বর্তমানে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিরতা বাড়িয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




