‘স্মার্ট যুদ্ধনীতি’তে পাকিস্তান, ভূয়সী প্রশংসা চীনের!


প্রকাশিত: ০৪:৫২ ১৬ মে ২০২৫
কাশ্মীরের পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘাতে আধুনিক যুদ্ধপ্রযুক্তির শক্তি প্রদর্শন করায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে চীন। এই যুদ্ধে পাকিস্তান দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে চীন।
দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ কৌশলের এই উচ্চ প্রশংসা করা হয়।
চায়না স্পেস নিউজ বলেছে, পাকিস্তান ‘এবিসি’ নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী ‘এ’ লক্ষ্য ঠিক করে, ‘বি’ হামলা চালায় এবং ‘সি’ গাইড করে।
পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশে নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের।
ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা-চালিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খণ্ডিত প্রোটোকলকে কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছে। যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকদের দাবি, এইচকিউ-৯পি এয়ার ডিফেন্স সিস্টেম, জেডডিকে-০৩ এডব্লিউএসিএস এবং পিএল-১৫ই মিসাইল সজ্জিত জে-১০সি যুদ্ধবিমান চীনের তৈরি, যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ।
পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। ভারতের দুর্বল ইন্টারঅপারেবিলিটি ও মন্থর প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানের ‘স্মার্ট যুদ্ধনীতি’ এখন এক কঠিন সতর্কবার্তা।
প্রতিবেদনটির শেষাংশে বলা হয়েছে, পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও অপ্রতিরোধ্য কৌশল শুধু ভারতের আকাশ শক্তিকে নিষ্ক্রিয় করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সেদিকেও আলোকপাত করেছে। সীমান্তে উত্তেজনা যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ক পরবর্তী প্রজন্মের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




