আত্রাই বাঁধ ইস্যুতে বাংলাদেশকে দুষলেন মমতা!


প্রকাশিত: ০১:১১ ২২ মে ২০২৫
আত্রাই নদীর ভারতীয় অংশে নির্মিত একটি বাঁধ ভেঙে পড়ার ঘটনার পেছনে বাংলাদেশকে ঘিরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার জলপাইগুড়ির উত্তরকন্যায় অনুষ্ঠিত এক প্রশাসনিক সভায় তিনি দাবি করেন, সীমান্তবর্তী একটি দেশ (পরোক্ষভাবে বাংলাদেশ) চীনের সঙ্গে মিলে বাঁধ নির্মাণ করায় দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা আত্রাই নদীর পানি থেকে বঞ্চিত হচ্ছেন।
মমতা বলেন, “আমাদের কাজ সীমিত হয়ে গেছে, কারণ সীমান্তবর্তী একটি দেশ—নাম বলছি না—চীনের সঙ্গে মিলে একটা বাঁধ তৈরি করেছে। আমরা কেন্দ্র সরকারকে বারবার জানিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি।”
তিনি আরও যোগ করেন, “যখন আত্রাই নদীর পানি পুরোপুরি আটকে দেওয়া হলো, তখন কেন্দ্র কিছু বলেনি। অথচ এখন বাঁধ ভেঙেছে বলে রাজ্য সরকারকে দোষারোপ করা হচ্ছে। আমরা ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছি এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
প্রসঙ্গত, মঙ্গলবার (২০ মে) ভোররাতে প্রবল স্রোতে আত্রাই নদীর উপর নির্মিত পশ্চিমবঙ্গ সরকারের ৩০ কোটি রুপির বাঁধটি ভেঙে পড়ে। মাত্র চার মাস আগে এর নির্মাণকাজ শেষ হয়েছিল। ফেব্রুয়ারিতেও একবার গার্ডওয়াল ভেঙে পড়েছিল, যেটি বালির বস্তা ফেলে সাময়িকভাবে মেরামত করা হয়।
বাঁধ ধসের পর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের বিজেপি সাংসদ ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সরকারকে দায়ী করেন। পরদিনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রশাসনিক সভায় বাংলাদেশ ও চীনের দিকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি তিস্তা নদীর প্রসঙ্গ টেনে এনে প্রতিবেশী সিকিম রাজ্যের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “সিকিমে ১৪টি হাইড্রো প্রজেক্টের কারণে তিস্তায় পানি নেই। সব পানি এসে পড়ছে বাংলায়। কেন্দ্র সরকার কীভাবে এসব প্রকল্প অনুমোদন দিল?”
সবশেষে মমতা ব্যানার্জী হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ মনে করে বাংলার উপর নিঃশ্বাস ফেলবে, তাহলে আমরাও নিঃশ্বাস ফেলতে পারি। কেউ যেন সীমারেখা অতিক্রম না করে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




