নেপালের মতো ভারতেও বিদ্রোহ হতে পারে! শিবসেনার হুঁশিয়ারি


প্রকাশিত: ০৩:০৮ ১১ সেপ্টেম্বর ২০২৫
নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের জোয়ারের মধ্যেই প্রতিবেশী দেশ ভারতকেও সতর্ক করলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, দুর্নীতি, স্বজনপ্রীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে নেপালে যে আগুন জ্বলে উঠেছে, ভারতের ভেতরেও তার প্রতিফলন ঘটতে পারে। তবে এ দেশে এখনো সহিংসতা না হওয়ার কারণ মহাত্মা গান্ধীর অহিংস আদর্শে মানুষের বিশ্বাস।
বুধবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় রাউত বলেন, “যদি এই স্ফুলিঙ্গ ভারতে পৌঁছায়, তবে পরিণতি ভয়াবহ হতে পারে। ভারত আজও টিকে আছে কেবল গান্ধীর জন্মভূমি হিসেবে। মানুষ আজও গান্ধীর আদর্শে আস্থা রাখে বলেই এই সরকার টিকে আছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “মোদিজি, আপনি গান্ধীকে যতই অপমান করুন না কেন, আপনার সরকার আসলে টিকে আছে গান্ধীর আদর্শের কারণেই।”
সঞ্জয় রাউতের দাবি, প্রধানমন্ত্রী মোদি ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, যা প্রমাণ করে দেশে দারিদ্র্য এখনো বিদ্যমান। নেপালের অবস্থাও ছিল প্রায় একই রকম। “ভারতের টাকা বিদেশে পাচার হচ্ছে। কেউ ছেলেকে দুবাই বা সিঙ্গাপুরে বসিয়ে দিয়েছে, কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়ে বসে আছে”— এমন অভিযোগও তোলেন তিনি।
এ সময় ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতারও সমালোচনা করেন এই শিবসেনা নেতা। তার মতে, নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল, ভারতকে বড় ভাই মনে করত। কিন্তু সংকটকালে প্রতিবেশীর পাশে দাঁড়ায়নি ভারত।
রাউতের ভাষায়, “নেপাল যখন সবচেয়ে বেশি সাহায্য চেয়েছিল, তখন ভারত মুখ ফিরিয়ে নিয়েছে। এর দায় আমাদের পররাষ্ট্রনীতির। আজ ভারতের তরুণরা সব দেখছে। দেশে বেকারত্ব আছে, অগণিত সমস্যা আছে, অথচ সরকার চোখ বন্ধ করে রেখেছে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




