সাইবার হামলায় ইউরোপজুড়ে বিমান চলাচলে বিশৃঙ্খলা, শত শত ফ্লাইট বাতিল


প্রকাশিত: ০৪:৪৪ ২০ সেপ্টেম্বর ২০২৫
ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে বড় ধরনের সাইবার হামলার কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস-এর ওয়েবসাইটে এই সাইবার হামলার ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বিমান চলাচলে।
ব্রিটেনের লন্ডন হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের একাধিক এয়ারলাইন্স এই ঘটনার কারণে তাদের বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ভুক্তভোগী যাত্রীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ফ্লাইট বাতিলের বিষয়টি জানানো হয়েছে।
এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে সিস্টেম সাময়িকভাবে অচল হয়ে পড়েছে এবং তা পুনরুদ্ধারে কিছু সময় লাগবে। যদিও বিবৃতিতে সাইবার হামলার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি, সংশ্লিষ্ট সূত্রগুলো এ ঘটনাকে ‘সাইবার অ্যাটাক’ হিসেবেই বিবেচনা করছে।
বিশ্বের অসংখ্য এয়ারলাইন্স এবং বিমানবন্দরের প্রযুক্তি সেবা দিয়ে থাকে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান সংস্থা তাদের পরিষেবার ওপর নির্ভরশীল। সাইবার হামলার কারণে চেক-ইন ও বোর্ডিং ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, যার ফলে ফ্লাইট পরিচালনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
তবে ইউরোপের সব বিমানবন্দর এই হামলার শিকার হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
ব্রাসেলস বিমানবন্দরের একজন কর্মকর্তা ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে বলেন,
“ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ম্যানুয়াল পদ্ধতিতে পরিষেবা দেওয়া হবে। তবে এতে সময় লাগবে এবং প্রত্যেকটি ফ্লাইটের ডিপার্চার গড়ে ৫৪ মিনিট পিছিয়ে যাবে।”
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এ হামলার পেছনে কোনো রাষ্ট্রীয় বা সংগঠিত হ্যাকার গোষ্ঠী জড়িত থাকতে পারে। ইউরোপীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি তদন্ত করে দেখছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




