ট্রাম্পের চাপের মুখে মোদি? যোগ দিচ্ছেন না আসিয়ান সম্মেলনে


প্রকাশিত: ০৬:৩১ ২৪ অক্টোবর ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনে সরাসরি অংশ না নিয়ে ভার্চ্যুয়ালি যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে মোদির অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক সমালোচনা এবং বিভিন্ন জল্পনা নতুন করে শুরু হয়েছে।
মোদির সফরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে—তিনি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে চলছেন? বিশেষ করে, ভারত-পাকিস্তান বা গাজা সংঘাত শীর্ষক শান্তি উদ্যোগে ট্রাম্পের প্রশংসা ও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ সংক্রান্ত দ্বিপক্ষীয় চাপের কারণে কি মোদি সরাসরি উপস্থিত হতে চাইছেন না?
মোদির সিদ্ধান্তের পর কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ সরাসরি বলেছেন, “মোদির আসল কারণ সহজ—কুয়ালালামপুরে ট্রাম্প থাকবেন। মোদি চাইছেন না যে তিনি ট্রাম্পের সামনে কোণঠাসা হোন।” রমেশ আরও উল্লেখ করেছেন, মিসরের শান্তি চুক্তিতে মোদি না যাওয়া ও কুয়ালালামপুরে অনুপস্থিতির পেছনে একই কারণ থাকতে পারে।
ভারতের রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে, মোদি সরকার বিরোধী সমালোচনা এড়িয়ে যাওয়ার পাশাপাশি, বিহার নির্বাচনের আগে নতুন বিতর্ক তৈরি করতে চাইছে না। অন্যদিকে, রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার পর ভারতীয় দুটি বেসরকারি সংস্থা রাশিয়া থেকে তেল কেনা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সরকারি সূত্র বলছে, তেলের আমদানি দেশের চাহিদা ও আন্তর্জাতিক বাজারের দামের ওপর নির্ভর করে। রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি দাম প্রায় ২.৫ ডলার বাড়তে পারে।
মোদির ভার্চ্যুয়াল যোগের মাধ্যমে ভারতের প্রতিনিধি হিসেবে আসিয়ান সম্মেলনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই পরিস্থিতি নতুন করে রাজনৈতিক সমালোচনা এবং জনমতের ধারা উস্কে দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




