সিঙ্গাপুরে পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির দায়ে ভারতীয় নার্সের এক বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০১:২৬ ২৫ অক্টোবর ২০২৫
সিঙ্গাপুরের র্যাফেলস হাসপাতালে কর্মরত এক ভারতীয় নার্সের বিরুদ্ধে এক পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই ঘা বেত্রাঘাতের সাজা দিয়েছেন।
৩৪ বছর বয়সী এলিপে শিবা নাগু গত জুন মাসে হাসপাতালের এক পুরুষ দর্শনার্থীর শ্লীলতাহানি করেন। ‘দ্য স্ট্রেইটস টাইমস’ অনুসারে, তিনি ভুক্তভোগীকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাত দেখিয়ে এই অপরাধ করেছেন। ঘটনার পরপরই তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর ইউজিন ফুয়া জানান, ভুক্তভোগী ১৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নর্থ ব্রিজ রোডের ওই হাসপাতালে তাঁর দাদাকে দেখতে আসেন। তিনি হাসপাতালের শৌচাগার ব্যবহার করার সময় এলিপে শিবা নাগু শৌচাগারে প্রবেশ করে ভুক্তভোগীকে ‘জীবাণুমুক্ত’ করার অজুহাত দেখিয়ে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।
ভুক্তভোগী এতটাই হতবাক হয়ে পড়েছিলেন যে সে নড়াচড়া করতে পারেননি এবং পরে দাদার বিছানার কাছে ফিরে যান। ঘটনা ২১ জুন রিপোর্ট করা হয়, এবং দুই দিন পর এলিপেকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার আদালত তাকে এক বছর দুই মাসের কারাদণ্ড এবং দুই ঘা বেত্রাঘাতের সাজা দেন। ভুক্তভোগীর বয়সসহ অন্যান্য ব্যক্তিগত বিবরণ আদালতের নথিতে প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ




