সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার নিন্দা জানালো যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ১১:৪০ ১৫ ডিসেম্বর ২০২৫
সুদানের কাদুগলি অঞ্চলে জাতিসংঘের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের আরব ও আফ্রিকান বিষয়ক সিনিয়র উপদেষ্টা মাসাদ বোলোস বলেন, শনিবারের হামলা "শান্তি ও নিরাপত্তা রক্ষার আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি চরম অবজ্ঞা।" তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধরত পক্ষগুলোকে জাতিসংঘের কর্মীদের লক্ষ্যবস্তু করা উচিত নয় এবং অবিলম্বে এই শত্রুতা বন্ধ করতে হবে। এছাড়া সকলের জন্য অবাধ মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
হামলা চলাকালীন সময় সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল। সুদানের সেনাবাহিনী শান্তিরক্ষীদের ওপর হামলার দায় আরএসএফ-এর ওপর চাপিয়েছে। বিদ্রোহী গোষ্ঠী এখনো কোনো মন্তব্য করেনি।
শান্তিরক্ষীরা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (UNISFA)-এর অংশ ছিলেন এবং সুদান ও প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানের বিতর্কিত তেল সমৃদ্ধ সীমান্ত এলাকায় মোতায়েন ছিলেন।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের হামলা "অযৌক্তিক এবং যুদ্ধাপরাধের শামিল হতে পারে।"
২০১৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া দুই বাহিনীর সংঘর্ষে সুদানে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের একটি হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




