বিক্রি হলো পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ


প্রকাশিত: ০৯:৫৪ ২৪ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)-এর সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রির নিলামে ৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলারের দর দিয়ে বিজয়ী হয়েছে দেশটির শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। দীর্ঘদিন লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের সরকারি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
অতিরিক্ত জনবল, দুর্বল ব্যবস্থাপনা ও ধারাবাহিক আর্থিক লোকসানের কারণে বহু বছর ধরেই সমালোচনার মুখে থাকা পিআইএ বর্তমানে তীব্র নগদ সংকটে ভুগছে। এমন এক সময়ে এই বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হলো, যখন পাকিস্তান সরকার ভয়াবহ বৈদেশিক মুদ্রা ও লেনদেন সংকট মোকাবিলায় ব্যস্ত।
রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত নিলামে মোট তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। একাধিক দফায় দরপত্র আহ্বানের সময় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একটি স্বচ্ছ বাক্সে তাদের আর্থিক প্রস্তাব জমা দেন, যা পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করেছে।
নিলামে পিআইএর ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দর দিয়ে শীর্ষ অবস্থানে উঠে আসে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী মাসগুলোতে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনার সুযোগও পাবে।
নিলাম শুরুর আগে টেলিভিশনে সম্প্রচারিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন,“এই বেসরকারীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেনগুলোর একটি।”
প্রতিদ্বন্দ্বী দরদাতাদের মধ্যে ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম, যারা ১৩৪ বিলিয়ন রুপির প্রস্তাব দেয়, এবং বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু, যারা তুলনামূলকভাবে অনেক কম—২৬ দশমিক ৫ বিলিয়ন রুপির দর দেয়।
উল্লেখ্য, এর আগে গত বছর পিআইএ বেসরকারীকরণের একটি উদ্যোগ ব্যর্থ হয়েছিল। সে সময় মাত্র একটি দরপত্র পাওয়া যায়, যার মূল্য ছিল মাত্র ৩ কোটি ৬০ লাখ ডলার—যা সরকারের প্রত্যাশিত ৩০০ থেকে ৩০৫ মিলিয়ন ডলারের তুলনায় অনেক কম ছিল।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হওয়ার আগে, ২০২২ অর্থবছরে পিআইএ ৮৫ কোটি ৪০ লাখ ডলার আয় করলেও একই সময়ে ৪৩ কোটি ৭০ লাখ ডলারের নিট লোকসান গুনতে হয়েছিল প্রতিষ্ঠানটিকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




