বিশ্বখ্যাত যৌন ব্যবসায়ীর তালিকায় মোদির নাম, বিতর্কে ভারত


প্রকাশিত: ০৮:২১ ১ ফেব্রুয়ারী ২০২৬
ধর্ষণ ও যৌন সহিংসতা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নতুন বিতর্কে জড়িয়েছে ভারত। বিশ্বখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত প্রকাশিত নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম উঠে আসার দাবি ঘিরে দেশ-বিদেশে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি মার্কিন প্রশাসন জেফ্রি অ্যাপস্টিন–সংক্রান্ত নতুন নথি প্রকাশ করে। ‘অ্যাপস্টিন ফাইলস’ নামে পরিচিত এসব নথিতে রয়েছে ৩০ লাখের বেশি পৃষ্ঠা, প্রায় ২ হাজার ভিডিও ও এক লাখ ৮০ হাজার ছবি। এসব নথি প্রকাশের পর আবারও বহু প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসে, যাদের মধ্যে নরেন্দ্র মোদির নামও রয়েছে বলে দাবি করা হচ্ছে।
বিতর্কিত তথ্যে বলা হয়, ২০১৭ সালের জুলাই মাসে ইসরাইল সফরের সময় নরেন্দ্র মোদির নামের উল্লেখ পাওয়া গেছে। তবে ভারত সরকার এ দাবি সরাসরি নাকচ করেছে।
৩১ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে জানান, অ্যাপস্টিন ফাইলসের সঙ্গে যুক্ত বলে প্রচারিত একটি ইমেইলে প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের কথা উল্লেখ রয়েছে। তবে ওই ইমেইলে থাকা অন্যান্য তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতাহীন।
নথিগুলোতে আরও দাবি করা হয়েছে, জেফ্রি অ্যাপস্টিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এ বিষয়ে মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, অ্যাপস্টিনের অপরাধসংক্রান্ত আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালে গ্রেপ্তারের পর জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও কারাগারে তার রহস্যজনক মৃত্যুর পর থেকে সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিদের নাম নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক আরও তীব্র হয়।
ভারত সরকার এসব অভিযোগকে ‘নোংরা কল্পনা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং বারবার বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তবে বিশ্লেষকদের মতে, অ্যাপস্টিন ফাইলসের আরও তথ্য প্রকাশ পেলে ভবিষ্যতে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




