‘আপনারা কোন পক্ষে?’ মুসলিম বিশ্বকে তীক্ষ্ণ প্রশ্ন লারিজানির, ঐক্যের ডাক


প্রকাশিত: ১১:৪৬ ১৭ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে মুসলিম দেশগুলোর অবস্থান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন আলি লারিজানি। এক বার্তায় তিনি জানতে চান—বর্তমান সংঘাতে মুসলিম দেশগুলো আসলে কোন পক্ষকে সমর্থন করছে। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইল-এর তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানান।
লারিজানির অভিযোগ, চলমান সংঘাতে ইরান কার্যত একা হয়ে পড়েছে। মুসলিম বিশ্বের অনেক দেশই প্রত্যাশিত সমর্থন দেয়নি বলে তিনি হতাশা প্রকাশ করেন। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কিছু দেশ নিজেদের নিরাপত্তা ও স্বার্থের অজুহাতে ইরানকে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত করছে, যা মুসলিম ঐক্যের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের পর মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া ছিল দুর্বল ও হতাশাজনক। তার মতে, খুব কম দেশই ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে তিনি ইসলামের নৈতিক শিক্ষার কথাও তুলে ধরেন—কোনো মুসলমান সাহায্যের আহ্বান শুনেও সাড়া না দিলে তার দায় এড়ানো যায় না।
লারিজানি যুক্তি দেন, যদি কোনো দেশের মাটিতে থাকা বিদেশি সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানো হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়া স্বাভাবিক। তিনি এই অবস্থানকে ‘আত্মরক্ষামূলক’ হিসেবে ব্যাখ্যা করে বলেন, এসব ঘটনাকে কেন্দ্র করে ইরানকে দোষারোপ করা অযৌক্তিক।
সবশেষে তিনি মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানান। তার ভাষায়, বর্তমান সংঘাত কেবল আঞ্চলিক নয়—এটি একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, অন্যদিকে ইরান ও প্রতিরোধশক্তির লড়াই। তাই মুসলিম বিশ্বকে এখনই নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। ঐক্যবদ্ধ হলে ইসলামি দেশগুলো নিজেদের নিরাপত্তা, স্বাধীনতা ও উন্নয়ন নিশ্চিত করতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




