হিজবুল্লাহর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল


প্রকাশিত: ১২:৩৭ ৪ জুন ২০২৬
লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নতুন অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তবে এই চুক্তি কার্যকর হবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণের ওপর।
ওয়াশিংটনের বিবৃতিতে বলা হয়, ইসরায়েল একটি যুদ্ধবিরতি কাঠামোতে সম্মত হয়েছে, তবে এর অন্যতম প্রধান শর্ত হলো ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা এবং এর জবাবে হিজবুল্লাহর রকেট হামলার ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। এতে আগের যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়।
চুক্তির প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে ইসরায়েল সীমান্ত পর্যন্ত এলাকা থেকে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রত্যাহার করা হবে। পাশাপাশি ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনীকে একক নিয়ন্ত্রণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের সহায়তায় কিছু “পাইলট জোন” গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।
পূর্ণাঙ্গ চুক্তি নিয়ে আগামী ২২ জুন দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




