অরুণাচল প্রদেশে ১৫টি মসজিদ সিলগালা করল বিজেপি


প্রকাশিত: ১২:৪৭ ৫ জুন ২০২৬
অরুণাচল প্রদেশে ১৫টি মসজিদ সাইট সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। অবৈধ বসতি স্থাপন ও অনুমোদনবিহীন ধর্মীয় স্থাপনার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু এলাকায় অনুমোদনবিহীনভাবে বিভিন্ন ধর্মীয় স্থাপনা গড়ে উঠছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর পক্ষ থেকে আন্দোলন ও আপত্তি জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ও জেলা প্রশাসন যৌথভাবে একটি জরিপ পরিচালনা করে। জরিপে মোট ১৫টি মসজিদ সাইটকে অননুমোদিত হিসেবে চিহ্নিত করা হয়। পরে প্রশাসনিক নির্দেশে প্রথম ধাপে ১২টি এবং পরবর্তীতে আরও ৩টি সাইট সিলগালা করা হয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এসব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অবৈধ নির্মাণ ও অনুপ্রবেশ রোধে নজরদারি আরও জোরদার করা হবে।
তবে এই ঘটনায় স্থানীয় পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছে। আদিবাসী সংগঠনগুলোর দাবি, দীর্ঘদিন ধরেই তারা এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন ও অবৈধ বসতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। অন্যদিকে সমালোচকদের মতে, এ ধরনের পদক্ষেপ এলাকায় সামাজিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
এদিকে রাজ্য প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




