• শনিবার , ২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়

জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৫০ ২০ জুন ২০২৬

নিউইয়র্কে জাতিসংঘের এক বৈঠকে ইসরায়েলের রাষ্ট্রদূত ও জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মধ্যে তীব্র বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। কূটনৈতিক মহলে এ ঘটনাকে অস্বাভাবিক ও আলোচিত ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের নিরাপত্তা বিষয়ক এক আলোচনায় ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের সমালোচনা করেন এবং তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েলকে নিয়ে প্রতিবেদনে পক্ষপাতমূলক অবস্থান নেওয়া হয়েছে।

বৈঠকের এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাতিসংঘের আরেক কর্মকর্তা ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করেন এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান। তবে এ সময় রাষ্ট্রদূত ড্যানন তার মন্তব্যের জবাব দেন, যা বৈঠকে আরও উত্তেজনা সৃষ্টি করে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়কে কেন্দ্র করেই মূলত বিতর্কের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে এবং জাতিসংঘের কূটনৈতিক পরিবেশে শিষ্টাচার ও আচরণবিধি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/