হোয়াইট হাউজের কাছে গোলাগুলি , নিরাপত্তা বাহিনীর অভিযানে হামলাকারী নিহত


প্রকাশিত: ১১:৪১ ২৪ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজের কাছাকাছি এলাকায় গুলির ঘটনায় চরম উত্তেজনা ও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার এক ব্যক্তি নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে পাল্টা অভিযানে তিনি নিহত হন।
মার্কিন সিক্রেট সার্ভিসের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চেকপয়েন্টের দিকে অগ্রসর হয়ে আচমকা গুলি ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেন। গুলিবিদ্ধ অবস্থায় হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি হামলাকারীর গুলিতে নাকি পরে উভয় পক্ষের গোলাগুলির মধ্যে আহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট বাসভবনে অবস্থান করলেও তিনি নিরাপদ ছিলেন এবং তার কোনো ক্ষতি হয়নি বলে হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে।
এদিকে ঘটনাস্থলের কাছাকাছি থাকা সাংবাদিকরা হঠাৎ গুলির শব্দ শুনে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, তারা পরপর বহু রাউন্ড গুলির শব্দ শুনেছেন। নিরাপত্তার কারণে কিছু সময়ের জন্য ওই এলাকা লকডাউন করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার উদ্দেশ্য ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




