গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো


প্রকাশিত: ০৩:০৩ ৪ জুলাই ২০২৬
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় আদালত এই সিদ্ধান্ত দিয়েছেন।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বলসোনেরোর বিরুদ্ধে মামলা হয়। পরে আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আপিলের পরও উচ্চ আদালত সেই সাজা বহাল রাখে।
২০২৫ সালের নভেম্বর থেকে কারাগারে ছিলেন বলসোনেরো। তবে ২০২৬ সালের মার্চে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর আদালত তাকে ৯০ দিনের জন্য গৃহবন্দিত্বে থাকার অনুমতি দেয়।
সেই মেয়াদ শেষ হওয়ার পর তার আইনজীবীরা গৃহবন্দিত্ব বাড়ানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে আহত হওয়ার পর থেকেই বলসোনেরো নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তাই কারাগারের বদলে বাড়িতে থাকলে তিনি প্রয়োজনীয় চিকিৎসা ভালোভাবে নিতে পারবেন।
শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরায়েস বলেন, আগের গৃহবন্দিত্বের সময় বলসোনেরো কোনো নিয়ম ভঙ্গ করেননি। তাই মানবিক দিক বিবেচনায় তার গৃহবন্দিত্ব চালু রাখা যুক্তিসঙ্গত।
আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত কারাগারে ফিরতে হচ্ছে না ৭১ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টকে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর




