সৌদি সংশ্লিষ্ট জাহাজে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুথিদের


প্রকাশিত: ১১:৩৭ ২১ জুলাই ২০২৬
সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত সমুদ্রপথের জাহাজ চলাচলের ওপর অবিলম্বে কার্যকর সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
সোমবার (২০ জুলাই) এক টেলিভিশন বিবৃতিতে হুথি-সমর্থিত ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ ঘোষণা দেন।
বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট নৌযানগুলোর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রিয়াদ সামরিক বা কূটনৈতিকভাবে উত্তেজনা বাড়ানোর কোনো পদক্ষেপ নিলে এর জবাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে হুথিদের এই ঘোষণার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছিল হুথি গোষ্ঠী। এর জবাবে তারা সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে।
যদিও সৌদি আরব ওই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, সানা বিমানবন্দরে হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে অবতরণ ঠেকানো।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হুথিদের এই নতুন ঘোষণাকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলের নৌপথে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
সূত্র: মিডল ইস্ট মনিটর
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




