উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ


প্রকাশিত: ০১:০৪ ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শাহী মসজিদের একটি অংশ ভাঙার পরিকল্পনার প্রতিবাদে জড়ো হওয়া লোকজনের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং লাঠিচার্জ চালায় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
২০২৮ সালের সিংহস্থ মেলা সামনে রেখে উজ্জয়িনীতে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ওই পরিকল্পনায় ২৭২টি স্থাপনা অপসারণের কথা রয়েছে। শাহী মসজিদের প্রার্থনাকক্ষের অংশ, একটি মিনার ও সংলগ্ন অংশও এর আওতায় পড়েছে।
মসজিদের অংশ ভাঙার বিরোধিতা করে সেখানে বিক্ষোভকারীরা জড়ো হন। সংঘর্ষের সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।
এর আগে উজ্জয়িনী পৌর করপোরেশনের পদক্ষেপের বিরুদ্ধে করা দুটি আবেদন খারিজ করেন মধ্যপ্রদেশ হাইকোর্টের ইন্দোর বেঞ্চ। মসজিদটির অংশ অপসারণ নিয়ে বিরোধ অবশ্য অব্যাহত রয়েছে।
কংগ্রেস সংসদ সদস্য ইমরান প্রতাপগড়ি মসজিদটির অংশ ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাঁর মতে, সড়কের অন্য পাশের জমি অধিগ্রহণের বিকল্প বিবেচনা করা উচিত। অন্যদিকে পৌর কর্তৃপক্ষের দাবি, সিংহস্থ মেলায় আসা বিপুলসংখ্যক পুণ্যার্থীর চলাচলের জন্য সড়ক প্রশস্ত করা প্রয়োজন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




