• রবিবার , ০১ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫:১৪ ১ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশ এবার এক ব্যতিক্রমী কীর্তির মাধ্যমে জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। হাত ব্যবহার না করে কেবল মুখের সাহায্যে এক পাত্র থেকে অন্য পাত্রে বরফ সরিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ৩০ সেকেন্ডের প্রচেষ্টায় তাঁর স্থানান্তর করা বরফের মোট ওজন ছিল ৯৯১ গ্রাম।

ডেভিড রাশ এর আগেও মুখ ব্যবহার করে বেশ কয়েকটি অদ্ভুত রেকর্ড গড়েছেন। মার্শম্যালো মুখে ধরে ফেলা এবং পিংপং বল ছোড়ার মতো ব্যতিক্রমী কীর্তিও রয়েছে তাঁর ঝুলিতে। এসব অভিজ্ঞতা থেকেই নতুন চ্যালেঞ্জটি নেওয়ার সাহস পান তিনি।

তবে রেকর্ড গড়ার প্রস্তুতি মোটেও সহজ ছিল না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, প্রতিটি বরফের টুকরোর ওজন সর্বোচ্চ ২৫ গ্রাম হতে হতো। পাশাপাশি বরফের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও ছিল বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত ঠান্ডা বরফ ঠোঁটে আটকে যাওয়ার ঝুঁকি তৈরি করত, আবার বেশি গলে গেলে ওজনের হিসাবেও সমস্যা হতে পারত।

গত ১২ জুন আনুষ্ঠানিকভাবে রেকর্ডের চেষ্টা চালান ডেভিড। ৩০ সেকেন্ডে এক ট্রে থেকে অন্য ট্রেতে মোট ৯৯১ গ্রাম বরফ স্থানান্তর করে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যান তিনি। এর মধ্য দিয়ে নিজের নাম লেখান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

বিজ্ঞাপন