ওসমান হাদির হত্যাকারীরা দেশ ছেড়েছে কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১১:১১ ২১ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ দেশ ছেড়ে অন্য কোনো দেশে পালিয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, মূল সন্দেহভাজনদের অবস্থান শনাক্তে তদন্ত এখনো চলমান রয়েছে।
রোববার বিষয়টি জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতে পালিয়ে যাওয়ার যে দাবি করা হচ্ছে, তা তারা দেখেছেন এবং যাচাই-বাছাই করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ২১ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে হত্যাকারীদের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য জানাতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধরা। এ পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং হাদি হত্যা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন। মামলার তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলামেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।
ডিবিপ্রধান জানান, গত আট দিনে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যে অস্ত্র ও মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে, সেগুলো ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
পুলিশ কর্মকর্তারা জানান, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ডজনখানেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রধান আসামির বাবা, মা, স্ত্রী, শ্যালক এবং এক বান্ধবীও রয়েছেন।
ডিবি সূত্র জানায়, মাসুদ হাদিকে গুলি করার আগে একাধিকবার তার স্ত্রী, বান্ধবী ও শ্যালকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। এ ঘটনায় তাদের তিনজনকে দুই দফায় মোট ৯ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া হামলার আগে ও পরে সহযোগিতার অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর তথ্য পাওয়ায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে তদন্ত আরও এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।
এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, হাদির ওপর হামলাকারীরা বৈধভাবে দেশ ছেড়েছে—এমন কোনো তথ্য ইমিগ্রেশন ডাটাবেজে পাওয়া যায়নি। সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা থাকায় বৈধভাবে দেশ ছাড়ার সুযোগ নেই বলেও জানানো হয়। তবে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা অন্য দেশে চলে গেছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য নেই পুলিশের কাছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।
- চট্টগ্রামে ‘শীর্ষ সন্ত্রাসী’ মনা গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- তেহরানের ‘অব্যবহৃত কার্ড’ ইস্যুতে নতুন আলোচনা: অর্থনৈতিক শক্তির লড়াইয়ে ইঙ্গিত ইরানের
- ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশ লেনদেন নিয়ে ত্রিমুখী সংঘর্ষ, টর্চ জ্বালিয়ে রাতভর হামলা, আহত ৩০
- দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, উত্তেজনা আরও বাড়ল
- হোয়াইট হাউসে হামলাকারী ‘অসুস্থ মানসিকতার’ লোক: ট্রাম্প
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবহরে হিজবুল্লাহর হামলা
- সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- জ্বালানি সংকটে দোকানপাট ও শপিংমল বন্ধ রাত ৮টায়
- নড়াইলে জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক
- জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ ৩ শতাধিক পেট্রোল পাম্প
