মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে মধু আর মঞ্জুকে হত্যা করে সম্রাট

মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে পাবনা বাস টার্মিনালে মিলন হোসেন মধু আর মঞ্জু আলীকে কুপিয়ে হত্যা করেন মাদক বিক্রেতা সম্রাট শেখ।
পরে পাবনা থেকে পালিয়ে অন্য জেলায় আত্মগোপন করেন তিনি। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। ধরা পড়েছেন পুলিশের জালে। হত্যাকাণ্ডে নিজেকে জড়িত থাকার বিষয়টি আদালতে স্বীকারও করেছেন সম্রাট শেখ।
পাবনার চাঞ্চল্যকর ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটন ও জড়িত আসামিকে গ্রেপ্তার করে এ তথ্য জানিয়েছে পুলিশ।
রোববার (০৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তারকৃত সম্রাট শেখ (৪০) পাবনা সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত মিরাজ শেখের ছেলে।
আর নিহত মিলন হোসেন মধু (৪৫) পাবনা পৌর সদরের পূর্ব শালগাড়িয়া মহল্লার মৃত আরমান প্রামানিকের ছেলে এবং মঞ্জু আলী (৪০) দক্ষিণ রাঘবপুর মহল্লার মৃত নুর আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনার পর পটুয়াখালী জেলায় পালিয়ে আত্মগোপন করে সম্রাট শেখ।
জেলা গোয়েন্দা পুলিশ ও পাবনা সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর ভোরে পটুয়াখালী সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে জড়িত আসামী সম্রাট এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে। মূলত মাদক ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এই ডাবল মার্ডার সংঘঠিত হয়েছে। আসামী সম্রাট শনিবার (০৭ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে হত্যাকান্ডে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহজতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
উল্লেখ্য, ভুক্তভোগী মধু এবং মঞ্জু মাদক সেবন করতেন৷ কিছুদিন আগে মাদক বিক্রেতা সম্রাটের কাছে মাদক কিনতে গিয়েছিলেন মধু আর মঞ্জু। কিন্তু অভিযুক্ত সম্রাট তাদের কাছে মাদক বিক্রি করতে অস্বীকৃতি জানায়। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটকাটি এবং মারামারি হয়।
এরপর গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে আসামী সম্রাট তার ছেলেকে নিয়ে বাস টার্মিনাল পৌর মার্কেটের হালিমের হোটেলে নাস্তা করতে যান। এসময় পাশেই আন্তঃজেলা বাস কাউন্টারের কলার এর কাজ করতে থাকা (যাত্রী ডেকে বাসে তোলার কাজ ) ভিকটিম মঞ্জু এবং মধু আসামী সম্রাট কে দেখে হালিমের হোটেলের গলিতে গিয়ে সম্রাটের সাথে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।
হাতাহাতির একপর্যায়ে আসামী সম্রাট উত্তেজিত হয়ে হালিমের হোটেলের পরোটা তৈরির টেবিলে থাকা চাকু নিয়ে প্রথমে মধুর পেটে ছুরিকাঘাত করেন। এসময় অপরজন মঞ্জু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে সম্রাট। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে আসামী সম্রাট তার স্ত্রী কে ফোন করে ডেকে রাস্তায় এনে ছেলেকে তার কাছে দিয়ে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





