৩৫০০ কোটি টাকার নকশিপল্লী প্রকল্প হচ্ছে ২০০ কোটিতে!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১১:০১ ১২ ফেব্রুয়ারী ২০২৫
সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মির্জা আজম চীন সফর শেষে বিশাল নকশিপল্লী প্রকল্পের পরিকল্পনা নেন। দেশের চাহিদা বিবেচনা না করেই ৩৫০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করিয়ে নেন তিনি। যদিও পরিকল্পনামন্ত্রীসহ অনেকেই এর বিরোধিতা করেছিলেন, তবু প্রকল্পের নাম শেখ হাসিনার নামে রেখে সকল আপত্তি এড়িয়ে যান তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির প্রথম পর্যায়ে ৭২২ কোটি টাকা বরাদ্দ করা হলেও পাঁচ বছরেও কাজ শুরু হয়নি। প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয়ের আগ্রহের অভাব ও রাজনৈতিক টানাপোড়েন প্রধান বাধা হিসেবে কাজ করেছে। ৩০০ একর ফসলি জমি নষ্টের আশঙ্কায় সংশ্লিষ্ট মহলের অনেকেই এই প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তাঁত বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এত বড় প্রকল্প নেওয়ার প্রয়োজন ছিল না। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানও মনে করেন, বিগত সরকারের আমলে এমন অনেক প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো অর্থনৈতিকভাবে টেকসই নয়।
সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় কৃষকরা তাদের উদ্বেগ প্রকাশ করেন। কৃষক মফিজ (৪৪) বলেন, ‘আমার জমি নিয়ে নিলে আমি বেকার হয়ে যাব। বছরে তিনটি ফসল হয় এখানে।’ আরেক কৃষক আলাউদ্দিন (৫০) বলেন, ‘আমার ৫২ শতাংশ জমি রয়েছে, যেখানে তিনটি ফসল হয় এবং বছরে এক লাখ টাকা আয় হয়। জমি গেলে আমরা কী করব?’
এদিকে, প্রকল্পটির নাম পরিবর্তন করে ‘জামালপুর নকশিপল্লী’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খরচ কমিয়ে ২০০ কোটি টাকার মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশন জানায়, ৫০০ উদ্যোক্তার জন্য নতুন করে প্রকল্পের পরিধি নির্ধারণ করা হবে। তাঁত বোর্ডের প্রধান (পরিকল্পনা ও বাস্তবায়ন) মো. আইয়ুব আলী জানান, ১০০ একর জায়গায় সীমিত বাজেটে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে।
তবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ জানান, প্রকল্পটি ছোট আকারে বাস্তবায়ন বা বাতিলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাণিজ্য উপদেষ্টার সুপারিশ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘যদি কোনো প্রকল্প বাস্তবায়িত না হয়, তবে সরকারের অর্থনৈতিক টেকসইতা এবং জনগণের স্বার্থ বিবেচনায় তা বাতিল করা হবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




