আবারো এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ১২:৫১ ১০ জুলাই ২০২৫
রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১০টা ৫৮ মিনিটে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে আমাদের ধারণা।”
ঘটনাস্থলে উপস্থিতদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে এবং লোকজন ছুটোছুটি শুরু করে। এ ঘটনায় ইমন হাওলাদার নামের একজন আহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গত ২ জুলাই দিবাগত রাতে একই স্থানে এনসিপির পদযাত্রা উপলক্ষে প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়াও কয়েক দিন আগেই এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের উৎস ও দায়ীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
এনসিপি নেতারা একে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে দাবি করছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




