চলে গেলেন পরমাণু বিজ্ঞানী ড. এম শমশের আলী


প্রকাশিত: ১২:৫৯ ৩ আগস্ট ২০২৫
বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমিরেটাস অধ্যাপক ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ড. এম শমশের আলী বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণার অগ্রদূতদের একজন ছিলেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দীর্ঘদিনের অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রোভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইউট্যাব) এক বিবৃতিতে শোক জানিয়ে বলেছে, “ড. এম শমশের আলীর মৃত্যুতে আমরা একজন গুণী শিক্ষক, বিজ্ঞানী ও জাতির আলোকবর্তিকা হারালাম। তিনি ছিলেন কর্মনিষ্ঠ, কর্তব্যপরায়ণ এবং দেশপ্রেমিক। শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান শোকবার্তায় বলেন, “তিনি কেবল একজন শিক্ষকই নন, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন।”
এছাড়াও শোক জানিয়েছে সাদা দল—ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন। দলটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন।
ড. এম শমশের আলীর মৃত্যু দেশের শিক্ষাব্যবস্থা ও বিজ্ঞান গবেষণায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল বলে অভিমত প্রকাশ করেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




