“পাশের দেশে বসে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্র করছে” — মির্জা ফখরুলের অভিযোগ


প্রকাশিত: ০৫:৩১ ৩ আগস্ট ২০২৫
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের লোকজন পাশের দেশে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রবিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্রদলের আয়োজিত ছাত্রসমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা তাদের লোকজন নিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে বসে তারা দেশের মধ্যে ষড়যন্ত্র করছে। তাদের সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।”
মির্জা ফখরুল বলেন, এখন সবচেয়ে বড় লড়াই একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। তিনি আরও দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে আগামী জাতীয় নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে নির্ধারণ করেছেন। “গোটা দেশের মানুষ অপেক্ষা করছে, কবে তারেক রহমান সাহেব দেশে ফিরবেন,”— বলেন ফখরুল।
তিনি বলেন, “শুধু ৩৬ দিন নয়; গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের এই আত্মত্যাগের লক্ষ্যই ছিল একটি সুন্দর বাংলাদেশ গড়া।”
ছাত্রদলের এই সমাবেশে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং জুলাইয়ের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্মরণ করেন সংগঠনের আন্দোলনে শহীদ হওয়া নেতাকর্মীদের।
দুপুর ৩টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন মির্জা ফখরুল। এর আগেই মঞ্চে ছিলেন বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগেই শাহবাগ মোড় ও আশপাশের এলাকা ভরে যায় বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী-সমর্থকে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এবারের সমাবেশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ছাড়া বিভিন্ন ইউনিট ও জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




