কালিয়ার 'আল্পনা' সিনেমা হল এখন তাবলিগী মার্কাজ মসজিদ


প্রকাশিত: ০৭:০১ ২৬ সেপ্টেম্বর ২০২৫
নড়াইলের কালিয়া উপজেলার প্রায় ২০ বছর আগে বন্ধ হয়ে যাওয়া ‘আল্পনা’ সিনেমা হল এখন রূপ নিয়েছে তাবলিগী জামাতের একটি মার্কাজ মসজিদে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ভবনটি সম্প্রতি পরিষ্কার করে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী করে তোলা হয়েছে।
জানা গেছে, ১৯৮৪ সালে তৎকালীন জেলা প্রশাসক ম. শাফায়াত আলী ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেন। পরবর্তীতে ভবনটিতে ‘আল্পনা’ নামে একটি সিনেমা হল চালু হয়। প্রায় দুই দশক আগে হলটি বন্ধ হয়ে যাওয়ার পর ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝোপঝাড়ে ঢাকা পড়ে ছিল।
সম্প্রতি তাবলিগ জামাতের 'আলমী শুরায়ী নেজাম' পক্ষের মাওলানা শহিদুল ভবনটি ইজারা নিয়ে সেখানে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ প্রতিষ্ঠা করেছেন। ধর্মীয় কার্যক্রম ও তাবলিগের দাওয়াতি কাজ পরিচালনার জন্য এটি এখন ব্যবহৃত হচ্ছে।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, “২০ বছর আগে এখানে আল্পনা সিনেমা হল ছিল, যা পরে বন্ধ হয়ে যায়। শুনেছি, এটি ভেস্টেড প্রপার্টি হিসেবে সরকারের কাছ থেকে কেউ ইজারা নিয়ে পরিচালনা করছেন।”
এদিকে প্রশাসনের কর্মকর্তারা জানান, এই এলাকায় একটি আধুনিক মডেল মসজিদ নির্মাণাধীন রয়েছে। ইসলামী সংস্কৃতি বিকাশ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য এটি নির্মাণ করা হচ্ছে এবং কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
পরিত্যক্ত একটি ভবন ধর্মীয় কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হওয়ায় স্থানীয় অনেকেই এটি ইতিবাচকভাবে দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




