ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু, ২৯৯ আসনে ভোট


প্রকাশিত: ০৮:৩২ ১২ ফেব্রুয়ারী ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করেন।
মোট ৩০০ আসনের মধ্যে আজ ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে।
রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, কেন্দ্র খোলার আগেই ভোটাররা এসে অবস্থান নেন। কোথাও কোথাও মূল ফটকের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোট শুরুর আগে ব্যালট পেপার, সিল ও ভোটকক্ষ প্রস্তুতিসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু করেন।
ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর আয়োজিত এ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন, যার মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।
জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। সংবিধানের কয়েকটি মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত দিচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, এ ভোটের ফল দেশের রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের ভেতর ও বাইরে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় টহল জোরদার করা হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা এড়াতে ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। পর্যবেক্ষকরাও মাঠে রয়েছেন।
দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা এখন নির্বাচন সংশ্লিষ্টদের বড় চ্যালেঞ্জ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




