আগামীকাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন: রেলমন্ত্রী


প্রকাশিত: ১২:৫০ ২৪ মে ২০২৬
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আগামীকাল থেকে অতিরিক্ত ৫ জোড়া বা ১০টি বিশেষ ট্রেন চালু করা হবে। একই সঙ্গে আজ সকালে কয়েকটি ট্রেনে সামান্য বিলম্ব হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।
রোববার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আজ সকালে তিনটি ট্রেনে সামান্য সময়সূচি বিপর্যয় হয়েছে। এর মধ্যে একটি ট্রেন আসতে দেরি করে, কারণ হুইল স্লিপের ঘটনা ঘটে। রিলিফ টিম দ্রুত কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এসব কারণে কিছু ট্রেন ২০ মিনিট থেকে শুরু করে ১ ঘণ্টা ও ২ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়েছে।
তিনি বলেন, দেশের রেলব্যবস্থায় বর্তমানে প্রতিদিন প্রায় ৩২ হাজার যাত্রী আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ পান। ঈদ উপলক্ষে এই সক্ষমতা আরও প্রায় ২৫ শতাংশ বাড়ানো হয়েছে, যাতে অতিরিক্ত প্রায় ৪ হাজার যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে।
রেলমন্ত্রী আরও বলেন, যাত্রীচাহিদার তুলনায় ট্রেন, কোচ ও লোকোমোটিভের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। ফলে ঈদ মৌসুমে ব্যবস্থাপনা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিরাপত্তা ও শিডিউল ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এবারের ঈদযাত্রা আগের তুলনায় বেশি স্বস্তিদায়ক হবে। টিকিট বিক্রিতে কোনো সিন্ডিকেট বা অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি। অনলাইন ব্যবস্থার মাধ্যমে আগের বুকিং অনুযায়ী টিকিট বিতরণ করা হয়েছে বলে জানান।
স্টেশন নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, কিছু স্টেশন এখনও পুরোপুরি সুরক্ষিত নয়। এগুলো নিয়ন্ত্রণে আনার কাজ চলমান রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেলওয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




