লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু


প্রকাশিত: ১২:০৮ ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাজ্যের লন্ডনে তিন বছরের এক শিশুকে নিয়ে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকার ঘটনায় সাজা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য মেহরা আল নাহিয়ান। কোকেন সেবনের পর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে আদালতে তথ্য উঠে এসেছে। এ সময় শিশুটি ব্যস্ত সড়কের পাশে অভিভাবকের নজরদারি ছাড়াই খেলছিল।
গত ১৩ জুন পশ্চিম লন্ডনে ঘটনাটি ঘটে। ৩২ বছর বয়সী মেহরাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় দেখতে পান পথচারীরা। তাঁর কাছেই খালি পায়ে খেলছিল তিন বছরের শিশুটি। দুর্ঘটনার আশঙ্কায় পথচারীরা শিশুটিকে নিরাপদে রাখেন এবং পুলিশকে খবর দেন।
প্রায় ৩০ মিনিট পর মেহরার জ্ঞান ফেরে। পুলিশ তাঁর কাছে মাদক সেবনের সরঞ্জাম পেলেও কোনো অবৈধ মাদক উদ্ধার করেনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশুর প্রতি অবহেলার অভিযোগ স্বীকার করেন মেহরা। তবে তাঁর আইনজীবী জানান, ঘটনার দিন তিনি কোকেন সেবন করেননি; আগের কয়েক দিনের মাদক সেবনের কারণে অতিরিক্ত ক্লান্ত ছিলেন।
আদালতে মেহরার আইনজীবী আরও জানান, নিজের আচরণের জন্য তিনি অনুতপ্ত এবং মাদকাসক্তি থেকে মুক্ত হতে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
বিচারক বলেন, পথচারীরা এগিয়ে না এলে শিশুটি সড়ক দুর্ঘটনাসহ গুরুতর বিপদের মুখে পড়তে পারত।
আদালত মেহরাকে দুই বছরের কমিউনিটি অর্ডার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৬ হাজার ১১৪ পাউন্ড অর্থ পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




