কবে গোনা শেষ হবে, জানে না কেউ! নতুন বাংলাদেশে মাত্র ক’দিনেই মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা!


প্রকাশিত: ০৩:১৩ ১৭ আগস্ট ২০২৪
Bangladesh Pagla Masjid: এই মসজিদ সম্পর্কে জনশ্রুতি রয়েছে, এক সময় আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জে। এক সময়ে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে হঠাৎই দেখা যায় মসজিদ। শত শত বছর ধরে মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত আছে ওই সাধকের আস্তানায়।
বান্ডিল বান্ডিল টাকা। টেবিলে থরে থরে সাজানো। মাটিতেও পড়ে রয়েছে গুচ্ছ গুচ্ছ টাকা। সবাই বসে গুনছেন সেই টাকা। এমন দৃশ্য দেখেছেন কখনও?
না, দুর্নীতি বা চুরির টাকা নয়। কাঁড়ি কাঁড়ি টাকা বেরিয়েছে দানবাক্স থেকে। বাংলাদেশের বৃহত্তর ময়মংসিংহের কিশোরগঞ্জের পাগলা মসজিদেই পাওয়া গিয়েছে টাকা। তাও আবার ২৮ বস্তা!
পাগলা মসজিদের দানবাক্স থেকেই মিলেছে এই বিপুল পরিমাণ টাকা। এর আগেও মসজিদের দানবাক্স থেকে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছে। তবে এবারের টাকা সব রেকর্ড ভেঙেছে।
ময়মংসিংহের অন্তগর্ত কিশোরগঞ্জে, নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদে রয়েছে ৯টি লোহার দানবাক্স। সেই দানবাক্স খোলা হয়েছে আজ। ৩ মাস ২৬ দিন পর শনিবার সকালে এই দানবাক্সগুলো খোলা হয়। আর তাতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়।

দুপুর থেকে চলছে এই গণনার কাজ। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল। গণনার কাজ কখন শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এবার ৩ মাস ২৬ দিন পর দানবাক্স খোলা হয়েছে। এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছে। ব্যাঙ্ক কর্মকর্তা ও মাদ্রাসার ছাত্ররা এই টাকা গণনার কাজ করছেন।
এর আগে গত ২০ এপ্রিলও পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। সেবার রেকর্ড ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া গিয়েছিল। নগদ অর্থ ছাড়াও ঐ সময়ে প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
এই মসজিদ সম্পর্কে জনশ্রুতি রয়েছে, এক সময় আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জে। এক সময়ে জেগে ওঠা উঁচু টিলাকৃতির স্থানটিতে হঠাৎই দেখা যায় মসজিদ। শত শত বছর ধরে মুসলিম-হিন্দু নির্বিশেষে সব ধর্মের লোকজনের যাতায়াত আছে ওই সাধকের আস্তানায়।
পাগল সাধকের দেহাবসানের পর তার উপাসনালয়টিকে কামেল পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে এলাকার মানুষ জন। পরে যা ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমনই বিশ্বাস।
বিভিন্ন ধর্ম-বর্ণের নারী-পুরুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা-পয়সা, সোনা ও রুপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগি দান করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




