শঙ্কামুক্ত নন ওসমান হাদি, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ


প্রকাশিত: ১০:২৫ ১৩ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।
শুক্রবার রাত এগারোটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “গুলিবিদ্ধ হওয়ার পর হাদির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, পরবর্তী ৭২ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, এই হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এদিকে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ বলেন, “হাদির অর্গানগুলো মোটামুটি কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে আর কোনো অস্ত্রোপচার প্রয়োজন নাও হতে পারে।”
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে আমরা সংকল্পবদ্ধ। র্যাব, পুলিশ ও সিআইডি একসঙ্গে কাজ করছে। আমরা দোষীদের ধরে ফেলবো।”
উল্লেখ্য, শুক্রবার নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় করে ফেরার সময় রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালায়। গুলিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনার পর থেকেই দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করা শরিফ ওসমান হাদি গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর আলোচিত তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিতি পান। চলমান নির্বাচনী প্রক্রিয়ায় তার ওপর এ ধরনের হামলাকে গণতন্ত্র ও নিরাপদ নির্বাচনী পরিবেশের জন্য হুমকি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় সাবেক মেয়র গ্রেপ্তার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকার বেশি
- ‘আমি মোদিকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু’: ডোনাল্ড ট্রাম্প
- রামিসা হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে সম্পন্নের নির্দেশ, বিশেষ আদালতের ছুটি বাতিল
- কিশোরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক
- নেইমার নয়, বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পাচ্ছেন অন্য কেউ!
- হাসিনাকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন হাসনাত, সারজিস বিস্ফোরক মন্তব্য রাশেদের
- সন্দেহ হলেই আটক! পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ নির্দেশে শুরু বিতর্ক
- কুমিল্লায় স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কারাদণ্ড
- বেলুচিস্তানে জাফর এক্সপ্রেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪, আহত ৮২
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- রেলের ইঞ্জিন সংকটে রংপুরে তেলের হাহাকার, বিপাকে পাঁচ জেলার জনজীবন
- পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন বিসিএসের ১২ কর্মকর্তা
- যুদ্ধবিরতিতে পরমাণু প্রকল্পসহ ইরানের নতুন তিন প্রস্তাব
- জঙ্গি হামলার আশঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার
- নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি শুরু, বাড়ছে রাজনৈতিক চাপ
- রাজধানীর ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
- বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু: বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে বাংলাদেশ





