আবার ১৫ বছর পর নতুন কীর্তির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:০৮ ৩ সেপ্টেম্বর ২০২৪
ধীরগতিতে এগুচ্ছেন বাংলাদেশের দুই অধিনায়ক। একজন সাবেক। আরেকজন বর্তমান। সাবেক অধিনায়ক মুমিনুল হক মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিনে অধিনায়ক ছিলেন। আর বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এনে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। রাওয়ালপিন্ডি টেস্টে ৫ম দিনে ১৮৫ রানের লক্ষ্যে এই দুজনের ব্যাটের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ।
এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশ স্পর্শ করেছে দলীয় শতরান। বাংলাদেশের সামনে আর ১৫ রানের বাঁধা হাতে ৬ উইকেট । এরপরেই ২০০৯ সালের পর প্রথমবার দেশের বাইরে টানা দুই টেস্ট জয় করবে বাংলাদেশ। এছাড়া এটি হবে দেশের বাইরে বাংলাদেশের জন্য তৃতীয়বার টেস্ট সিরিজ জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে জয় পেয়েছিল বাংলাদেশ।
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। টাইগার ক্রিকেটে সেবারই প্রথম অধিনায়ক হয়েছিলেন সাকিব আল হাসান। গ্রেনাডায় তারই ৯৬ রানে ভর করে ২১৫ রানের টার্গেট পেরিয়ে যায় বাংলাদেশ। যা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি রানতাড়া করে জয়ের নজির।
এরপর থেকে দেশের বাইরে আরও ৬ টেস্ট জিতলেও আর কখনোই টানা জেতা হয়নি টাইগারদের। এছাড়া দেশের মাটিতে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্ট জয় করে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে আবারও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ জেতে টাইগাররা।
নিজেদের ইতিহাসে চতুর্থবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সামনে আপাতত খুব কঠিন কিছু অপেক্ষা করছে না। দলীয় ৫৮ রানে জাকির আর ৭০ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান। দুই ওপেনার মিলে ১০ ওভারে রান তুলেছেন পার করেছেন ৫০ এর মার্ক। এরপরেই অবশ্য বিপত্তি। মির হামজার বলে ব্যক্তিগত ৪০ রানে বোল্ড হয়ে ফিরেছেন জাকির। গুড লেংথে পড়ে হালকা মুভমেন্টে বেরিয়ে যাওয়া বলটিতে লাইন মিস করেন জাকির। তাতে ভেঙেছে বাংলাদেশের ৫৮ রানের ওপেনিং জুটি।
ক্রিজে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন। সাদমান এবং শান্ত দুজনেই খেলছেন ধীরগতিতে। যদিও এরমাঝে একবার জীবন পেয়েছেন সাদমান। স্লিপে ক্যাচ দিলেও ফসকেছে তা। কিন্তু কুড়িয়ে পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না তিনি। মিডঅফে আলতো শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন শান মাসুদের হাতে। খুররাম পেয়েছেন নিজের প্রথম উইকেট।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




