পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ কোরিয়ার


প্রকাশিত: ১১:৫৯ ১২ জুন ২০২৬
ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে দক্ষিণ কোরিয়া। এক গোলে পিছিয়ে পড়ার পরও ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।
মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দক্ষিণ কোরিয়াকে। অভিজ্ঞ অধিনায়ক সন হিউং-মিনের নেতৃত্বে একাধিক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর ম্যাচে নাটকীয়তা শুরু হয়। ৫৯তম মিনিটে কর্নার ও লম্বা থ্রো থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়ে চেক প্রজাতন্ত্র এগিয়ে যায়। গোলের পর কিছু সময় চাপে থাকলেও দ্রুত ম্যাচে ফিরে আসে দক্ষিণ কোরিয়া।
৬৭তম মিনিটে হোয়াং ইন-বম দারুণ এক ব্যক্তিগত নৈপুণ্যে গোল করে সমতা ফেরান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় কোরিয়ানরা। ৮০তম মিনিটে ওহ হিউয়ান-গিউর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ালে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।
শেষ মুহূর্তে চেক প্রজাতন্ত্র সমতায় ফেরার চেষ্টা চালালেও কোরিয়ার রক্ষণভাগ দৃঢ়তা দেখায়। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে এশিয়ার প্রতিনিধিরা।
এই জয়ে ‘এ’ গ্রুপে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সফলতার ধারাও ধরে রাখল তারা। অন্যদিকে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফেরা চেক প্রজাতন্ত্রকে প্রথম ম্যাচেই হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ




