প্রথম সেশনে উইকেটশূন্য, ম্যাচ থেকে ছিটকে যাচ্ছেন বাংলাদেশ


প্রকাশিত: ১২:৫২ ২১ সেপ্টেম্বর ২০২৪
তৃতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেটই নিতে পারেনি বাংলাদেশ। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচে ফিরতে হলে আজ সকালে অলৌকিক কিছু করতে হতো টাইগারদের। কিন্তু নূন্যতম সম্ভাবনাটুকুও জাগাতে পারলেন না বাংলাদেশি বোলাররা।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে ভারত। ৮৬ রান নিয়ে উইকেটে আছেন শুবমান গিল। অপর অপরাজিত ব্যাটার ঋষভ পান্তের সংগ্রহ ৮২ রান। এখনও ৭ উইকেট হাতে নিয়ে ভারতের লিড ৪৭২ রানের।
৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজন সকাল থেকেই আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।
এরপর হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্তও। ৮৮ বলে মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দুই ব্যাটারই আক্রমণাত্মক খেলে সেঞ্চুরির পথে এগোচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




