প্রথম ম্যাচ হারার পরেও যে ইতিবাচক দিক দেখছেন শান্ত


প্রকাশিত: ০২:২১ ২২ সেপ্টেম্বর ২০২৪
চেন্নাইতে প্রথম টেস্টে আজ রোববার বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৮০ রানের রেকর্ড ব্যবধানে হারের পরেও টাইগার অধিনায়ক এই টেস্টে বোলাদের প্রাপ্তির বিষয়টি আলাদা করে দেখছেন। ম্যাচ শেষে ব্রডকাস্টকে জানিয়েছেন সেই বিষয়টি।
টেস্টের প্রথম দুই সেশন ছিল একান্তই বাংলাদেশের। ১৪৪ রানে ৬ উইকেটে তুলে নেয়ার পর ভারতকেই চাপে রেখেছিল বাংলাদেশ। তবে অশ্বিনের ক্যারিয়ারের ৬ষ্ঠ শতক, জাদেজার সঙ্গে ১৯৯ রানের জুটিতে ভারত ঠিকই ঘুরে দাঁড়ায়। ৩৭৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।
বল হাতে পরে সাফল্য না পেলেও শান্তর চোখে ইতিবাচক হয়ে থাকল প্রথম ইনিংসটাই, ‘এই টেস্টে ইতিবাচক দিক বলতে তাসকিন-হাসানদের বোলিং। তারা প্রথম ইনিংসের প্রথম ২-৩ ঘণ্টা যেভাবে বোলিং করেছেন, তাতে বেশ চাপে ছিল ভারতীয় ব্যাটাররা। যদিও পরবর্তীতে তারা ঘুরে দাঁড়ায়। আমরা নতুন বল বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। তবে,সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারিনি।’
বাংলাদেশের সামনে টার্গেট ছিল ৫১৫ রান। চতুর্থ ইনিংসে জেতার জন্য ইতিহাস গড়তে হতো শান্ত-সাকিবদের। সেটা অবশ্য হয়নি। ২৩৪ রানেই শেষ বাংলাদেশের চতুর্থ ইনিংসের যাত্রা। ২৩৪ পর্যন্ত বাংলাদেশ গিয়েছে অধিনায়ক শান্তর ৮২ রানের কল্যাণে।
১০ ইনিংস পর পাওয়া এই ফিফটি নিয়ে শান্ত বলেন, ‘আমি সবসময় দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করি। আমি ব্যাটিং করতে খুবই উপভোগ করি। চেষ্টা করি যতট সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার। কানপুর টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বোলাররা ভালো করছে, আশাকরি ব্যাটাররাও দ্রুতই ছন্দে ফিরে আসবে।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




