চাটমোহরে শুরু হল দুইদিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে পাবনার চাটমোহরে শুরু হলো দুইদিনব্যাপী ভেলাবাইচ প্রতিযোগিতা।শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার মহেলা গ্রামের কামার বিলে ৭ম বারের এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মহেলা গ্রামবাসীর আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার পারভেজ মধু। আলহাজ্ব আবু বক্কার প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন শাহেদুর রহমান শাহেদ ও মজনুর রহমান মাস্টার।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে পাঁচটি ভেলা অংশগ্রহণ করে। ভেলাগুলো হলো, খতবাড়ি নিউ বাংলার বাঘ, পাবনা এক্সপ্রেস, বাংলার দুলদুল, মহেলা এক্সপ্রেস ও বারকোনা মায়ের দোয়া।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভেলাবাইচ প্রতিযোগিতা দেখতে বিলের চারপাশে নানা বয়সী নারী, পুরুষ, শিশু দর্শকের উপচে পড়া ভিড় দেখা যায়। আগামীকাল রোববার (২০ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির সদস্য ও উদ্বোধক আনোয়ার পারভেজ মধু বলেন, 'গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। বিলাঞ্চলের মানুষের মাঝে ভেলাবাইচ প্রতিযোগিতা অন্যতম আকর্ষণ। এই প্রতিযোগিতাকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতেই আমরা এই আয়োজন করে আসছব। আগামীতেও এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক বলেন, 'দলমত নির্বিশেষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি। গ্রামের মানুষ নির্মল আনন্দ উপভোগ করেন। নতুন প্রজন্ম নতুন করে একটি গ্রামীণ খেলার সাথে পরিচিত হতে পারছে। এই প্রতিযোগিতা ঘিরে এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করে।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের





