আউট না হয়ে ৫৪২ রান করার বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৪৬ ৪ জানুয়ারী ২০২৫
আউট না হয়ে ৫৪২ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের ব্যাটসম্যান করুন নায়ার। বিজয় হাজারে ট্রফিতে টানা চার ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েন তিনি। ৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনকে। ফ্রাঙ্কলিন ২০১০ সালে আউট না হয়ে করেছিলেন ৫২৭ রান।
নায়ারের এই রেকর্ড গড়ার যাত্রা শুরু হয় ২০২৩ সালের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে। সেই ম্যাচে ১১২ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর ছত্তিশগড়ের বিপক্ষে ৪৪ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। চণ্ডীগড়ের বিপক্ষে পরের ম্যাচে ক্যারিয়ারসেরা ১৬৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তামিল নাড়ুর বিপক্ষে ৩১ ডিসেম্বর খেলেন ১১১ রানের অপরাজিত ইনিংস।
শেষ পর্যন্ত ২০২৪ সালের ২ জানুয়ারি উত্তর প্রদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর আউট হন করুন নায়ার। চার ম্যাচের এই অসাধারণ পারফরম্যান্সে ৫৪২ রান করে তিনি গড়েন নতুন বিশ্ব রেকর্ড।
করুন নায়ার’র আগে এই তালিকায় শীর্ষে ছিলেন নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন (৫২৭)। তৃতীয় স্থানে আছেন জার্মানির জসুয়া ফন হেরডেন (৫১২), এরপর পাকিস্তানের ফখর জামান (৪৫৫) এবং তৌফিক উমর (৪২২)।
করুন নায়ার ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হলেও জাতীয় দলে কখনোই নিয়মিত হতে পারেননি। ভারতের হয়ে তিনি খেলেছেন মাত্র ৬টি টেস্ট এবং ২টি ওয়ানডে। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৩ রানের একটি ট্রিপল সেঞ্চুরি করলেও পরের টেস্টেই বাদ পড়েন তিনি।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আইপিএলে নতুন সুযোগ পেয়েছেন করুন নায়ার। দিল্লি ক্যাপিটালস ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১০৯ ম্যাচে ৭ হাজারের বেশি রান এবং ২০টি সেঞ্চুরি রয়েছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রায় ৩ হাজার রান ও ৭টি সেঞ্চুরি করে দেখিয়েছেন নিজের সামর্থ্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- শ্রীপুরে উঠান বৈঠকে জনতার মুখোমুখি মেয়র প্রার্থী নাসিম মন্ডল
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা, রাতেও বাড়তে পারে ভোগান্তি
- সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সরকারে থাকলেও রাজপথের সংগ্রাম ও জনগণের রাজনীতি ভুলিনি: ইশরাক হোসেন




