তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এনসিএল টি-টোয়েন্টি, সেপ্টেম্বরেই মাঠে গড়ানোর সম্ভাবনা


প্রকাশিত: ১১:১৩ ২৮ জুলাই ২০২৫
আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য তিনটি ভেন্যু চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানান, গতবারের সাফল্যের পর এবার টুর্নামেন্টকে আরও বিস্তৃত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত মৌসুমে সিলেটে সীমিত পরিসরে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় খেলোয়াড়দের প্রস্তুতি ও পারফরম্যান্স মূল্যায়নের জন্য বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরটি আয়োজন করেছিল বিসিবি। এবার টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রস্তুতিকে আরও পেশাদার পর্যায়ে নেওয়ার জন্য তিনটি ভেন্যুতে খেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নান্নু বলেন, "গত বছর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট করতে হয়েছিল। এবার আমরা সময় নিয়ে পরিকল্পনা করছি। টুর্নামেন্ট কমিটি তিনটি ভেন্যু নির্বাচন করেছে এবং গ্রাউন্ডস কমিটিকে প্রস্তুতির নির্দেশ দিয়েছে।"
টুর্নামেন্টের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ১৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
আগের মতো এবারও টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল—সাতটি বিভাগীয় শহরের দল এবং ঢাকা মেট্রো। এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমোদিত একটি আনুষ্ঠানিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
নান্নুর ভাষায়, “আমার জানা মতে, এনসিএল টি-টোয়েন্টি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে।”
উল্লেখ্য, স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি দক্ষতা উন্নয়ন ও ঘরোয়া কাঠামো আরও শক্তিশালী করতেই বিসিবির এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র: বাসস
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- এস-৪০০-এর ভয়ে ভারতে গুপ্তচর ও স্লিপার সেল সক্রিয় করেছিল পাকিস্তান
- ৬২ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ব্যাহত, লোডশেডিংয়ে নাকাল ঢাকাসহ সারাদেশ
- মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকব না: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- সালমান শাহ হত্যা মামলা: ডনের ৫ দিনের রিমান্ড
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিলো রিয়াল মাদ্রিদ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- ‘ঢাকাই চলচ্চিত্রে এত চমৎকার অভিষেকের কথা ভাবিনি’: উচ্ছ্বসিত মধুমিতা সরকার
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা




