এবার আর্সেনালকে আটকানো অসম্ভব—এমবাপ্পে


প্রকাশিত: ০৪:১৫ ৮ সেপ্টেম্বর ২০২৫
মাত্র তিন লিগ ম্যাচ শেষ হয়েছে। এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কে জিতবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। তবে অনুমান বা ভবিষ্যদ্বাণী করার সুযোগ তো থাকেই। আর সেটা যদি হয় বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে, তবে তা নিঃসন্দেহে বিশেষ গুরুত্ব পায়।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম বিল্ড–কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে নিজের ফেবারিট দলগুলোর নাম উল্লেখ করেছেন। লিভারপুল, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মধ্যে একটি দলকে এবার শিরোপার জন্য এগিয়ে রেখেছেন তিনি।
বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে নিয়েই প্রথমে মত দেন এমবাপ্পে। তিনি বলেন,
“অবশ্যই প্রথমে লিভারপুলের নাম আসবে। তারা ধারাবাহিকভাবে শিরোপা জেতার জন্য অসাধারণভাবে প্রস্তুত।”
তবে সেখানেই থামেননি ফরাসি ফরোয়ার্ড। আর্সেনালকেও সমানভাবে সম্ভাবনাময় হিসেবে দেখছেন তিনি। এমবাপ্পের ভাষ্য,
“আমার আর্সেনাল নিয়েও অনেক আশা আছে। কারণ, দলের মূল খেলোয়াড়েরা দীর্ঘদিন ধরে একসঙ্গে খেলছে, যা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ।”
ম্যানচেস্টার সিটিকে নিয়েও তিনি সতর্ক। পেপ গার্দিওলা ও আর্লিং হলান্ডকে সঙ্গে নিয়ে দলটি সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার বলে মনে করেন এমবাপ্পে।
তবে যখন নির্দিষ্টভাবে একটি দলকে ফেবারিট বেছে নিতে বলা হলো, তখন আর্সেনালের পক্ষেই খানিকটা ঝুঁকে পড়লেন তিনি।
“কঠিন প্রশ্ন… হয়তো আর্সেনাল। হতে পারে এটাই তাদের বছর। সিটি বা লিভারপুলের নাম বলা সহজ, কিন্তু আমার মনে হয় আর্সেনালেরও দারুণ সম্ভাবনা আছে।”
শুধু প্রিমিয়ার লিগ নয়, চ্যাম্পিয়নস লিগ নিয়েও মত দিয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা। তাঁর মতে, ইউরোপীয় প্রতিযোগিতায় সবসময়ই রিয়াল মাদ্রিদকে ফেভারিট ধরা উচিত। তবে এবারের নতুন ফরম্যাটের কারণে প্রতিযোগিতা হবে আরও জমজমাট।
এমবাপ্পের এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ অব্দি। তবে তারকাখচিত এই মতামত ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান




