• বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের তানজিমকে দিলেন ‘ওয়ার্ল্ড ক্লাস’ বোলারের আখ্যা।

বাংলাদেশের তানজিমকে দিলেন ‘ওয়ার্ল্ড ক্লাস’ বোলারের আখ্যা।

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭:০৩ ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর থেকেই নজর কাড়ছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ধারাবাহিক পারফরম্যান্সে তিনি এখন দলের নিয়মিত মুখ। তার এই দুর্দান্ত বোলিং দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার মুরালি।

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে তিন ফরম্যাটে খেলা মুরালি মনে করেন, তানজিমের মধ্যে রয়েছে একজন বিশ্বমানের পেসারের সব গুণাবলি। তিনি বলেন,
“তানজিমের বড় ভক্ত আমি। তার বোলিংয়ে এমন কিছু আছে যা একেবারেই ওয়ার্ল্ড ক্লাস। আন্তর্জাতিক ক্রিকেটে একজন ফাস্ট বোলারের যেটা সবচেয়ে বেশি দরকার—আগ্রাসী মনোভাব, সেটা তার মধ্যে বিদ্যমান।”

শুধু তানজিম নয়, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সম্ভাব্য সেরা পারফর্মার হিসেবে মুস্তাফিজুর রহমানের নামও সামনে এনেছেন মুরালি। তার মতে,
“অবশ্যই মুস্তাফিজ। আফগান ব্যাটারদের জন্য তার কাটার এবং ভ্যারিয়েশন সামলানো সবসময়ই কঠিন।”

অন্যদিকে, বিশ্লেষক সাইমন ডুল ভরসা রাখছেন তরুণ ব্যাটার জাকের আলী অনিকের ওপর। তিনি বলেন,
“জাকেরের সাম্প্রতিক ফর্ম অসাধারণ। আফগানিস্তানের বিপক্ষে তার কাছ থেকে ভালো একটি ইনিংস আশা করা যায়।”

বাংলাদেশ দলকে ঘিরে এভাবেই ইতিবাচক মন্তব্য আসছে বিদেশি তারকাদের কাছ থেকে। বিশেষ করে তানজিম সাকিবকে নিয়ে মুরালির মন্তব্য তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন